১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

রামগড়ে মিনি ট্রাকের চাকায় পিষ্ট  হয়ে মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির রামগড়ে পিকআপের চাকায় পিষ্ট হয়ে জাহিদুল হোসেন(৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।  সোমবার(৩ জুলাই) বেলা পৌনে ৪ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল রামগড়ের সোনাইআগা গ্রামের মীর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার বেলা পৌনে ৪টার দিকে  জাহিদ মোটরসাইকেল  চালিয়ে  সোনাইপুল যাওয়ার পথে রামগড় পৌরসভার উপকন্ঠে    বারৈয়ারহাট সড়কে  বিপরীত দিক থেকে আসা কনফিডেন্স সিমেন্ট কোম্পানীর  একটি খালি পিকআপ (নম্বর চট্ট- মেট্রো অ- ১১-০৯৬৩  ) তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে রামগড় থানার এস আই ফরহাদের নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।  পুলিশ নিহতের মোটরসাইকেল  ও পিকআপটি  থানা হেফাজতে নিয়েছে। তবে  পিকআপ  চালক পালিয়ে গেছে।

ট্যাগ :
জনপ্রিয়

ফের যুদ্ধ হলে ‘আরও চমক’ দেখবে বিশ্ব: ইরানের হুঁশিয়ারি

রামগড়ে মিনি ট্রাকের চাকায় পিষ্ট  হয়ে মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত : ০৯:৩২:২২ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩