১০:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

ময়মনসিংহের ভালুকায় বসত ঘর থেকে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা জাহিদ হোসেনের স্ত্রী সিনথিয়া আক্তার (২৪)  তার সাড়ে তিন বছরের কন্যাকে নিয়ে বসত ঘরে ঘুমিয়ে ছিলেন। সকালে দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করে। এ সময় মা-মেয়ের সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় বাড়ির লোকজন। পুলিশ ঘটনাস্থল পৌঁছে তাদের লাশ উদ্ধার করে। পরে দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক‌্যাল কলজ হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকাবাসী জানায়, স্বামী জাহিদ স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতো। ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। অভাব অনটনের সংসারে প্রায়ই ঝগড়া হতো। পারিবারিক কলহের জেরে মেয়েকে নিয়ে মা আত্মহত‌্যা করতে পারে বলে পুলিশের ধারণা।

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

ঘর থেকে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ০৪:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩