০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

অগ্নিদগ্ধ খামারি জাহাঙ্গীরকে সহযোগিতার আশ্বাস জেলা পরিষদ চেয়ারম্যানের

  •  ইশরাত লিটন
  • প্রকাশিত : ১২:২২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • 106

পটুয়াখালীতে দূবৃত্তের আগুনে অগ্নিদগ্ধ খামারি জাহাঙ্গীরকে দেখতে ও তার চিকিৎসার খোজঁ খবর নিতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এড হাফিজুর রহমান। বুধবার বিকেলে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী বিভাগে জাহাঙ্গীরকে দেখতে যান জেলা পরিষদের চেয়ারম্যান। এ সময় তিনি জাহাঙ্গীর কে সান্তনা দেয়ার পাশাপাশি তার চিকিৎসার খোজঁ খবর নেন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগীতারও আশ্বাস দেন জেলা পরিষদ চেয়ারম্যান। এ সময় পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সধারণ সম্পাদক ও জেলা ডেইরি ফার্মাস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ সহ জাহাঙ্গীরের স্বজনরা উপস্থিত ছিলেন। গত রবিবার ১লা জুলাই রাতে জৈনকাঠী ইউনিয়ন দুর্বৃত্তের দেওয়া আগুনে জাহাঙ্গীরের খামারের চারটি গরু পুরে মারা গেছে। এসময় গরু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে খামারি জাহাঙ্গীর খলিফা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী ইউনিটে জাহাঙ্গীর চিকিৎসাধীন আছেন।

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

অগ্নিদগ্ধ খামারি জাহাঙ্গীরকে সহযোগিতার আশ্বাস জেলা পরিষদ চেয়ারম্যানের

প্রকাশিত : ১২:২২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩