জামালপুরে একাধিক অস্ত্র মামলার আসামী রশিদ মোল্লা (৪৭) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (৫ জুলাই) আনুমানিক রাত সোয়া ৮ টায় জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ নেওয়াজের নেতৃত্বে এস আই মেহেদী হাসানের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর পৌরসভাধীন রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের পিছনে রেল কলোনীর রাস্তা থেকে একটি দেশীও তৈরি পাইপ গান ও দুটি কার্তুজসহ গ্রেফতার করে। আসামী রশিদ মোল্লা ঢাকার আশ্রাফাবাদ কামরাঙ্গীর চর এলাকার চান মিয়া মোল্লার ছেলে। আসামী রশিদ মোল্লার নামে কুমিল্লা সদর দক্ষিণ থানায় দুটি অস্ত্র ও বকশিগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা রয়েছে। তার বিরুদ্ধে জামালপুর সদর থানায় আরও একটি অস্ত্র মামলা প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে বৃহস্পতিবার দুপুরে জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দীন আহমেদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছেন।
০৮:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
জামালপুরের অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
-
ফুয়াদ খন্দকার ,জামালপুর - প্রকাশিত : ০৭:২৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- 92
ট্যাগ :
জনপ্রিয়




















