দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে এবং অর্থায়নে পৌর এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন করার লক্ষে শনিবার (৮ জুলাই-২০২৩) চেম্বার ভবনের সম্মুখ হতে ক্রয়কৃত ১৬টি ভ্যান পৌর কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ উপলক্ষে চেম্বার ভবনের হলরুমে চেম্বার নেতৃবৃন্দ ও পৌর কাউন্সিলরবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম। বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, সহ সভাপতি মোঃ জর্জিস আনাম, পরিচালক মোঃ মোছাদ্দেক হোসেন, সুজা উর রব চৌধুরী, মোঃ আখতারুজ্জামান জুয়েল, সৈয়দ সাগির আহম্মেদ, শাহেদ রিয়াজ পিম, মোঃ সানোয়ার হোসেন, মোঃ মোস্তফা কামাল মিলন, প্রতাপ কুমার সাহা পানু, সহিদুর রহমান পাটয়ারী মোহন। পৌর কাউন্সিলরদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ আব্দুল হানিফ দিলন, মোঃ রেহাতুল ইসলাম খোকা, একেএম মাসুদুল ইসলাম মাসুদ, মোঃ আব্দুল্লাহ, সানোয়ার হোসেন সরকার, শাহিন সুলতানা বিউটি, হাসিনা আক্তার, মাজতুরা বেগম পুতুল, মাকসুদা পারভিন মিনা প্রমুখ। সভাপতির বক্তব্যে চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম বলেন, পৌরসভার যে কোনো উন্নয়নে চেম্বার অব কমার্স অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। তিনি বলেন, আমরা সবসময় চাই দিনাজপুর পৌরসভা একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে উঠুক। শেষে চেম্বারের সভাপতি ও পরিচালকবৃন্দ পৌরসভার সকল কাউন্সিলরদের হাতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ১৬টি ভ্যান উপহার হিসেবে তুলে দেন।
০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
দিনাজপুর পৌর এলাকা পরিচ্ছন্ন রাখতে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র উদ্যোগে ১৬টি ভ্যান কাউন্সিলরদের মাঝে হস্তান্তর
-
মোঃ ওয়াহেদুর রহমান, দিনাজপুর - প্রকাশিত : ০৮:০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- 78
ট্যাগ :
জনপ্রিয়




















