০৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সুষ্ঠ বিচার ও আসামিদের গ্রেফতারের দাবি

সিরাজগঞ্জের রায়গঞ্জের সোনাখাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার নিমগাছী বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদের ভেতরে একটি শেডের নিচে রাখা প্রাইভেট কারটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপন বাদি হয়ে রায়গঞ্জ থানায় ৪ জন নামীয় ও ৫ জনকে অজ্ঞত করে একটি মামলা দায়ের করেন। ঘটনার সুষ্ঠ বিচার ও আসামিদের গ্রেফতারের দাবিতে রোববার বিকাল ৫ টায় নিমগাছী বাজার এলাকায় প্রায় এক হাজার নারী পুরুষ মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, গভীর রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল রিপনকে মূলত হত্যার উদ্দেশ্যেই তার ব্যক্তিগত গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সুষ্ঠ বিচার ও আসামিদের গ্রেফতারের দাবি

প্রকাশিত : ০৭:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩