সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ে গ্রীষ্মকালীন আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) সকালে উপজেলার তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয় মাঠে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর গ্রীষ্মকালীন ফুটবল খেলা উদ্বোধন করেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক পারভেজ আক্তার। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মশিপুর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য রাসেদ খান,অত্র প্রতিষ্ঠানের এসিস্ট্যান্ট হেডমাস্টার উত্তম,সহকারি শিক্ষক শাহাদত হোসেন,শ্রেণী শিক্ষক বন্ধনা রাণী পাল প্রমুখ। খেলায় পরিচালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের ক্রিয়া শিক্ষক এনামুল হক
০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
শাহজাদপুরে গ্রীষ্মকালীন আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
-
মোঃ আমিরুল ইসলাম - প্রকাশিত : ০৯:১২:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- 75
ট্যাগ :
জনপ্রিয়




















