০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

লোহাগাড়ায় ১ লক্ষ গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি নদভী

প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের প্রেক্ষিতে চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক গৃহীত “তেইশ সালে ২৩ লক্ষ” গাছের চারা রোপণের উদ্যোগ বাস্তবায়নে লোহাগাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লক্ষ গাছের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা পাবলিক হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন  চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ’র সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সকল শিক্ষার্থী ও উপস্থিত অতিথিবৃন্দের মাঝে প্রায় ৪০ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম,উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শাহজাহান,লোহাগাড়া থানার ওসি(তদন্ত) মোঃ সাইফুল ইসলাম, লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিপুল সংখ্যক শিক্ষার্থী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত উপস্থিত ছিলেন।
ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

লোহাগাড়ায় ১ লক্ষ গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি নদভী

প্রকাশিত : ০৬:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩