০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

জামালপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বগালী গ্রামে ট্রেনে কাটা পড়ে সাবেক  সেনা সদস্য ছানোয়ার জাহান শিমুল (২৮) নিহত হয়েছেন। বুধবার (১২ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ী শেরপুর সদর উপজেলার ঘুঘুরাকান্দি ইউনিয়নের চর জঙ্গলদী গ্রামে। সে ওই গ্রামের  জাহাঙ্গীর আলমের ছেলে।

জামালপুর জিআরপি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে জামালপুর থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি বগালী এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়েন শিমুল। এ সময় তিনি রেললাইন পার হচ্ছিলেন।

পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, শিমুলের মানসিক সমস্যা ছিল। তাই চার বছর চাকরির পর সেনাবাহিনী থেকে তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছিল।

ট্যাগ :
জনপ্রিয়

জামালপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্যের মৃত্যু

প্রকাশিত : ০৬:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩