০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় জামালপুরে প্রতিবাদ সমাবেশ

সুইডেনের স্টকহোম শহরের তুরস্কের দূতাবাসের সামনে গত ঈদুল আযহার দিনে রাষ্ট্রীয় মদদে কিছু উগ্রবাদীরা পবিত্র কোরআন পোড়ায়। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জামালপুর ইমাম উলামা ঐক্য পরিষদ।

বুধবার (১২ জলাই) সকালে শহরের ফৌজদারী মোড়ে এ মানববন্ধন ও সমাবেশের  আয়োজন করা হয়।

ইমাম উলামা ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইমাম উলামা ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা মাহবুবুল হক, মেলান্দহ শাখার সভাপতি মাওলানা মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাহাদী হাসান, বকশিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হামিদুল ইসলাম, মাদারগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তরিকুল ইসলাম ও সরিষাবাড়ী শাখার সভাপতি মাওলানা মুখলেছুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রীয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর আহবান জানান । একই সাথে সুইডেনের সকল পণ্য বয়কট বর্জন করার আহবান জানান।

ট্যাগ :
জনপ্রিয়

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় জামালপুরে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত : ০৬:৪২:০০ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩