০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে জামালপুর জেলা আওয়ামী লীগের টুঙ্গিপাড়া যাত্রা

“শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে” সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন জামালপুর জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ।
বৃহস্পতিবার(১৩জুলাই) বিকালে জেলা  আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে গমন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান সভাপতি মোহাম্মদ বাকী বিল্লাহ।

এ সময় তিনি আরও জানান আজ রাতে দলীয় কার্য়ালয় থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে জেলা কমিটির ১৬২ জন নেতাসহ প্রায় ২০০ জন সড়ক পথে ৩৬ টি গাড়ী বহর নিয়ে (১৪জুলাই) শুক্রবার ভোরে  সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দের নেতৃত্বে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হবেন। সেখানে  পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং সেখানেই  জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির শপথ বাক্য পাঠ করাবেন।

কমিটির সদস্যদের শপথ পাঠ করাবেন সভাপতি মোহাম্মদ বাকী বিল্লাহ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।
পরে তারা কবর জিয়ারত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় ও প্রধানমন্ত্রী সহ দেশবাসির  উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করার কথা রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে জামালপুর জেলা আওয়ামী লীগের টুঙ্গিপাড়া যাত্রা

প্রকাশিত : ০৯:৩৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩