০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

গাজীপুরের শহিদ হত্যার আসামি কক্সবাজারে গ্রেফতার

  • জাহেদ হোসেন
  • প্রকাশিত : ০৩:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩
  • 61

পর্যটক নগরি কক্সবাজার হোটেল-মোটেল থেকে গাজীপুরের শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহিদের হত্যা মামলার আসামি আকাশ আহমেদ বাবুলকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

শুক্রবার (১৪ জুলাই) রাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন থেকে তাকে গ্রেফতার করা হয়। কক্সবাজার র‍্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এ তথ্য জানান।

আটককৃত হলেন,টাঙ্গাইলের মির্জাপুর থানার বটটেকি এলাকার সিদ্দীকুর রহমানের পুত্র আকাশ আহমেদ বাবুল (৪৩)

মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, ২১ জুন গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় একটি গার্মেন্টসে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কথা বলতে যান শহিদুল ইসলাম শহিদ। সেখান থেকে ফেরার পথে গ্রেফতার আকাশসহ সংঘবদ্ধ ১২/১৩ জন দুর্বৃত্ত তাকে উপর্যুপরি আঘাত করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ছয়জনকে এজাহারভুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়। তারপর থেকে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব। তারই অংশ হিসেবে শুক্রবার রাতে কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল অভিযান পরিচালনা করে আকাশ আহমেদ বাবুলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাবের কাছে শহিদ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত ব্যক্তিকে গাজীপুরের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরের শহিদ হত্যার আসামি কক্সবাজারে গ্রেফতার

প্রকাশিত : ০৩:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩