০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সরিষাবাড়ীতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মতবিনিময় সভা

বিএনপি জামাতের নৈরাজ্য, দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে তৃণমূল নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভাটারা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ যখন সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে তখন দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। অপশক্তিকে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখতে হবে। সাম্প্রদায়িক রাজনীতি যারা করে, তাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে এ দেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে। তিনি এ সময় নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এম এ রতন, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ইউপি মেম্বার খাজু মিয়া, ছাত্রলীগ নেতা শরিফ আহমেদ নিরব ও রাজা মিয়া প্রমুখ।
ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

সরিষাবাড়ীতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে মতবিনিময় সভা

প্রকাশিত : ০৮:৩০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩