০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

রংপুরের পীরগাছায় স্বেচ্ছাসেবক দলের দুই ওয়ার্ডের কর্মী সভা

সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে রংপুরের পীরগাছায় তাম্বুলপুর ইউনিয়ন শাখার ৮ ও ৯নং ওয়ার্ডের বিএনপির সহযোগী অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় পীরগাছা তাম্বুলপুর হাইস্কুল হলরুমে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।

পীরগাছা তাম্বুলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুষারের সভাপতিত্বে ও আল-আমিন সরকারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহীন আলম, উদ্বোধক ছিলেন ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এসএম আশরাফুল ইসলাম বাবু ,প্রধান বক্তা ছিলেন , পীরগাছা তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির। বিশেষ বক্তা ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল-আমিন সরকার বুলেট।

আমন্ত্রিত অতিথি ছিলেন , পীরগাছা তাম্বুলপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সোলায়মান হক ও সাবেক সভাপতি খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন, তাম্বুলপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক রাশেদুল ইসলাম রবি ও সদস্য সচিব রোকনুজ্জামান খাঁন উজ্জ্বল, তাম্বুলপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ প্রমুখ।

কর্মিসভা শেষে ৮নং ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদে ২জন ও সাধারণ সম্পাদক পদে ৫জন, ৯নং ওয়ার্ড থেকে সভাপতি পদে ২জন ও সাধারণ সম্পাদক পদে ৪জন অতিথিদের কাছ থেকে ফরম সংগ্রহ করেন।

কর্মিসভার আগে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন দুই ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী। শেষে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন পারুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল ইসলাম রবি।

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

রংপুরের পীরগাছায় স্বেচ্ছাসেবক দলের দুই ওয়ার্ডের কর্মী সভা

প্রকাশিত : ০৮:৩৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩