০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

রাজশাহী মহানগরীতে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সিটি করপোরশন। এসময় এডিস মশা ও মশার লার্ভা পাওয়ায় তিনটি মামলা করা হয়। এছাড়া রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখার দায়ে ৮টি মামলা করা হয়েছে। মোট ১১টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা আদায় করে আদালত।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল পৌনে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সচিব মো. মশিউর রহমান।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী নগর ভবন থেকে শিরোইল স্টেশন ভাংড়ি পট্টি হয়ে উপরভদ্র, তালাইমারি মোড়, খরবোনা, স্বচ্ছ টাওয়ার মোড়, সাগরপাড়া, তেরোখাদিয়া ডাবতলা, দড়িখড়বোনা উপশহর সড়ক হয়ে পুনরায় নগর ভবন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে অন্যদের মধ্যে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের জেলা কিটতত্ববিদ উম্মে হাবিবা, কিটতত্বীয় টেকনিশিয়ান মো. আব্দুল বারী, রাসিকের মশক কর্মকর্তা (মনিটরিং) সৈয়দ জুবায়ের হোসেন মুন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

প্রকাশিত : ০১:২৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩