০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

কবি নজরুল সরকারি কলেজে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানে কবি নজরুল সরকারি কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন অভিযান পরিচালিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) কবি নজরুল সরকারি কলেজ কন্টিনজেন্টের বার্ষিক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ কার্যক্রম চালানো হয়।

কার্যক্রমের উদ্বোধন করেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক ড. খালেদা নাসরিন এবং শিক্ষক পরিষদের সম্পাদক মো. নাসির উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন কবি নজরুল সরকারি কলেজ কন্টিনজেন্টের বিএনসিসিও সেকেন্ড লে. আবু জাফর এবং প্লাটুন কমান্ডার মো. তাইমুর হোসেন।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের সহযোগিতায় এই মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। এর সার্বিক সহযোগিতায় ছিলেন কবি নজরুল কলেজ বিএনসিসির ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট উম্মে জাহান এবং কলেজ কন্টিনজেন্টের ক্যাডেটবৃন্দ।

পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সম্পর্কে কবি নজরুল কলেজ বিএনসিসির ইনচার্জ ক্যাডেট সার্জেন্ট উম্মে জাহান বলেন, ‘পুরো ক্যাম্পাসে ময়লা-আবর্জনার ভাগাড় ছিল। বিএনসিসির উদ্যোগে ও সিটি করপোরেশনের সহযোগিতায় আমরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ময়লা-আবর্জনা পরিষ্কার এবং ড্রেনগুলোতে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ স্প্রে করেছি। এ ছাড়া এডিস মশার বিস্তার ও ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন করেছি। ডেঙ্গু প্রতিরোধে ভবিষ্যতেও বিএনসিসির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

কবি নজরুল সরকারি কলেজে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

প্রকাশিত : ০১:৩২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩