চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলার ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত। ১৯ শে জুলাই (বুধবার) সকাল ১০টায় মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় টাইব্রেকার ৩-১ গোলে বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন পূর্ব বৈরাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বৈরাগ আমান উল্লাহ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন মধ্যম গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফাইনাল খেলায় সহকারী উপজেলা শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়ার আলী, বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতি সভাপতি রুপন দত্ত, এসময় আরো উপস্থিত ছিলেন মেরিন একাডেমি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি হামিদুর হকসহ বৈরাগ ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থী বিন্দু। ফাইনাল খেলায় প্রধান অতিথি বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়ার আলী পক্ষে থেকে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ২ দলের মাঝে জার্সি বিতরণের ঘোষণা করা হয়।
০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
আনোয়ারায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত
-
মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারা - প্রকাশিত : ০৯:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- 85
ট্যাগ :
জনপ্রিয়




















