দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে লক্ষ-লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে মোঃ রেজওয়ান’কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের একটি টিম। রাজধানীর মিরপুর-১০ থেকে তাকে গ্রেফতার করে অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ ও ১টি পকেট রাউটার উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার শিপ্রা রাণী দাস সাংবাদিককে জানান, প্রতারক রেজওয়ান দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, পদবী ও ছবি ব্যবহার করে হোয়াটস অ্যাপে একাউন্ট খোলে। এরপর বিভিন্ন পত্রিকা থেকে সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত বিভিন্ন অফিসের অনিয়ম সংক্রান্ত তথ্য সংগ্রহ করে জড়িত ব্যক্তিদের টার্গেট করতো। পরবর্তীতে টার্গেটকৃত ব্যক্তিদের ফোন দিয়ে তাদের নামের অভিযোগ নিষ্পত্তি করার কথা বলে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অঙ্কের টাকা দাবি করতো। তিনি আরো জানান, গ্রেফতারকৃত রেজওয়ান স্বল্প শিক্ষিত। নানা কারণে পড়াশোনা বন্ধ করে অল্প পরিশ্রমে অধিক টাকা আয় করার দিকে পথ বাড়ায়। এর আগেও বেশ কয়েকবার গ্রেফতার হয়ে জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে পুনরায় একই কাজ করে আসছে। সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে কেউ ফোন দিলে তা যাচাই করা, অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য না দেওয়া, যে কোন আর্থিক লেনদেন থেকে বিরত থাকা ও প্রতারণার শিকার হলে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেন এই গোয়েন্দা কর্মকর্তা।
০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণায় গ্রেফতার ১
-
মাসুদ রানা - প্রকাশিত : ০৯:২৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- 69
ট্যাগ :
জনপ্রিয়




















