১০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

লোহাগাড়ায় অভয়ারণ্য এলাকায় অবমুক্ত করা হল ২৬টি অজগর সাপ

চট্টগ্রাম চিড়িয়াখানায় ক্যাপ্টিভ ব্রিডিং এর মাধ্যমে জন্ম নেওয়া ১৬টি অজগরের বাচ্চা এবং বিভিন্ন স্থান হতে উদ্ধারকৃত ১০টি বয়স্ক অজগর সাপ লোহাগাড়ার চুনতির গহীন অভয়ারণ্য এলাকায় অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বশর মোঃ ফখরুজ্জামানের নির্দেশে এ অজগর গুলো অবমুক্ত করা হয়। এ সময় উপজেলার ইউএনও শরীফ উল্যাহ,চুনতি বন্যপ্রাণী ও জীব বৈচিত্র কর্মকর্তা নুরুজ্জাহান, চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডাঃ মোঃ শাহাদত হোসেন শুভ, চুনতি বন্যপ্রানী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চুনতি বন্যপ্রানী রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, বিভিন্ন এলাকা থেকে অজগর সাপগুলো উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় সংরক্ষণ করা হয়। সেখান থেকে বড়,ছোট ২৬টি অজগর সাপ চুনতি অভয়ারণ্য এলাকার নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে। অভয়ারণ্য এলাকায় সাপগুলো নিরাপদে থাকবে। লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শরীফ উল্যাহ জানান, মাননীয় জেলা প্রশাসক স্যারের নির্দেশে চট্টগ্রাম চিড়িয়াখানায় সংরক্ষিত অজগর সাপগুলো বনবিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে চুনতির অভয়ারণ্য এলাকায় অবমুক্ত করেছি। সাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং এখানে তাদের খাদ্য রয়েছে। তাই এখানেই ১০টি বড় অজগর সাপ ও ১৬টি বাচ্চা অজগর সাপ অবমুক্ত করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

লোহাগাড়ায় অভয়ারণ্য এলাকায় অবমুক্ত করা হল ২৬টি অজগর সাপ

প্রকাশিত : ০৭:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩