বৃহস্পতিবার সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত “চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচি”র আওতায় মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের “প্রেমনগর চা বাগান ও মৌলভী চা বাগানের ১১৩০ জন চা শ্রমিকদের মধ্যে এককালীন জনপ্রতি পাঁচ হাজার টাকা করে মোট ছাপ্পান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা অনুদান বিতরন করা হয়েছে”।মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা “মো: শরীফ উদ্দিন” এর সভাপতিত্বে ও ১২ নং গিয়াসনগর ইউপি চেয়ারম্যান “মো: মোশারফ হোসেন টিটু” এবং গিয়াসনগর ইউপির ৭নং ওয়ার্ড সদস্য “কয়েছ আহমদ” এর সঞ্চালনায় প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে অনুদান প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য (মৌলভীবাজার – রাজনগর) ও জেলা আওয়ামীলীগের সভাপতি “নেছার আহমদ”। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা “সুমন দেবনাথ”।
১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজার সদরে চা শ্রমিকদের মধ্যে ছাপ্পান্ন লাখ পঞ্চাশ হাজার টাকা অনুদান বিতরন
-
মোঃ হুমায়ূন রহমান বাপ্পী, মৌলভীবাজার - প্রকাশিত : ০৮:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩
- 61
ট্যাগ :
জনপ্রিয়




















