১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বকশিগঞ্জে নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাবেশ

জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে এক সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে বকশিগঞ্জ বাজারের পাট হাটি মোড়ে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ( বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন ( ডিইউজে), ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়ন ( এমইউজে) জামালপুর সাংবাদিক ফোরাম, ঢাকা ও বকশিগঞ্জ প্রেসক্লাব।

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএফ ইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, বিএফ ইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, মনজুরুল আহসান বুলবুল। সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ। এ সময় বক্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদিক নাদিম হত্যার মূল পরিকল্পনাকারী, যারা হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল, যারা ইন্ধনদাতা তাদের নাম মামলায় অন্তর্ভুক্ত করার দাবী জানান। তাছাড়া নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত ২২ আসামীর মধ্যে মাত্র ৫ জন গ্রেফতার হওয়ার ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে বাকী ১৭ আসামীর গ্রেফতারের জোর দাবী জানান। সমাবেশে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক নেতারা এর আগে সকালে নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের গ্রামের বাড়ি গোমেরচরে গিয়ে তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে নাদিমের কবর জিয়ারত করেন।

উল্লেখ্য, গত ১৪ জুন বুধবার রাতে বকশীগঞ্জে বাসায় ফেরার পথে উপজেলার পাটহাটি এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন সাংবাদিক নাদিম। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন ১৫ জুন বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মারা যান তিনি। ১৬ জুন শুক্রবার উপজেলার নিলক্ষিয়া গোমেরচর গ্রামে পারিবারিক কবরস্থানে নাদিমকে সমাহিত করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

বকশিগঞ্জে নাদিম হত্যার প্রতিবাদে সাংবাদিক সমাবেশ

প্রকাশিত : ০৮:০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩