ডেঙ্গু প্রতিরোধে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির জরুরী সভা। ২৩ জুলাই, রবিবার রিহ্যাব চট্টগাম রিজিওনাল অফিসেরিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনালকমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরী। সভায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের ভয়াবহতা নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।
জরুরী ভিত্তিতে ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিহ্যাব সদস্যদের প্রকল্পসমূহ এডিস মশামুক্ত করার লক্ষ্যে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান আবদুল কৈয়ূম চৌধুরীর নেতৃত্বে একটি বিশেষকমিটি গঠন করা হয়।
বর্তমানে দেশে ডেঙ্গুজ্বরের ভয়াবহ রুপ নিয়েছে এবং বিস্ব স্বাস্থ সংস্থার আশংকার পরিপ্রেক্ষিতে রিহ্যাব সদস্যদের প্রতিটি প্রকল্পেপরি”ছন্নতা অভিযান পরিচালনা, ফগার মেশিন দিয়ে মশক নিধন স্প্রেএবং বসবাসরত সকলকে ডেঙ্গুর ভয়াবহতা এবং এর থেকে মুক্তি পাওয়ারজন্য সচেতন কারর বিষয়ে রিহ্যাবের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ গ্রহণ করাহয়।
কমিটির অন্যান্য সদস্য হলেন রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনালকমিটির কো-চেয়ারম্যান-১,আলহাজ্ব ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী,রিহ্যাবের পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২, মাহবুব সোবহান জালাল তানভীর, রিহ্যাবচট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য মোঃ নাজীম উদ্দিন,মোঃ মোরশেদুল হাসান, এ এস এম আবদুল গাফফার মিয়াজী, মিজানুর রহমান, শারি¯’ বিনতে নূর।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















