সাতকানিয়া উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(২৪জুলাই সোমবার) দুপুর ১২টায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতকানিয়া উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী ও মৎস্য অফিসার সৈকত শর্মা।
এ সময় সাতকানিয়া উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দৈনিক সকালের সময় পত্রিকার
সাতকানিয়া প্রতিনিধি সৈয়দ আক্কাস উদ্দিন, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার মিজানুর রহমান রুবেল,দৈনিক ইনকিলাব পত্রিকার মোহাম্মদ হাবিব, দৈনিক জনবানী পত্রিকার মিনহাজ বাঙ্গালী,
দৈনিক ইনফো বাংলা মোহাম্মদ হোসাইন এশিয়ান টিভির মোহাম্মদ সাইফুল বিজয় টিভির মোহাম্মদ নাছির, বাংলা টিভির মোহাম্মদ সাইফুল সহ উপস্থিত সাংবাদিকরা।
উক্ত মতবিনিময় সভায় সাতকানিয়ায় অবৈধভাবে মাটিকাঁটা, বাল্যবিবাহ, কেরানিহাটের প্রধান সড়কের যানজট নিরসন, ট্রাফিক জনবল বাড়ানো, রাস্তার দুপাশের ফুটপাতে ভাসমান দোকান উচ্ছেদ, কিশোর গ্যাং প্রতিরোধ, মূল্যবৃদ্ধি বাজার মনিটরিং সহ সাতকানিয়া পৌরসভা এলাকার বিভিন্ন সমস্যার কথা তোলে ধরেন সাংবাদিকরা।
বিভিন্ন সমস্যার সমাধানে কাজ করবে বলে জানান
নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস,
এ সময় সাতকানিয়া বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী ও মৎস্য অফিসার সৈকত শর্মা।






















