১১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত

কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই (রোববার) সকাল ১১টায় সার্কিট হাউসে তাঁদের শপথ পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরীর পাশাপাশি শপথ গ্রহণ করেন সংরক্ষিত ১ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর শাহেনা আকতার পাখি, সংরক্ষিত ২ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর ইয়াছমিন আকতার, সংরক্ষিত ৩ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর জাহেদা আক্তার, সংরক্ষিত ৪ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর নাছিমা আকতার বকুল।

সাধারণ ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসআইএম আক্তার কামাল আজাদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আমিনুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহেছান উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর ছিদ্দিক লালু, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওসমান সরওয়ার টিপু, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজ বিহারী দাশ, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হেলাল উদ্দিন কবির, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালাউদ্দিন সেতু, ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর নুর মোহাম্মদ মাজু ও ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর এম এ মনজুর।

শপথ গ্রহণের পর কক্সবাজার পৌরসভাকে সাঁজাতে নবউদ্যোমে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।

তিনি বলেন, “সেপ্টেম্বর থেকে নতুন পৌর পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রত্যেক ওয়ার্ডে কাউন্সিলরদের নিয়ে একটি করে কমিটি গঠন করা হবে। এই কমিটি সবার পরামর্শে এলাকার সমস্যা চিহ্নিত করে উন্নয়ন কাজ তরান্বিত করবে জনপ্রতিনিধিগণ। যাতে ওয়ার্ডে ওয়ার্ডে কাঙ্খিত উন্নয়ন হয়। কোন নাগরিক যেন সেবা থেকে বঞ্চিত না হয়। এ ক্ষেত্রে কারও গাফেলতি মেনে নেয়া হবে না।”

উল্লেখ্য, গত ৫ জুলাই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। গেজেট প্রকাশের মধ্য দিয়ে ১২ জুন অনুষ্ঠিত কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের সরকারিভাবে বিজয় ঘোষণা করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠিত

প্রকাশিত : ০৫:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩