১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন

কক্সবাজার শহীদ দৌলত (পাবলিক লাইব্রেরি) ময়দানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।

রবিবার (২৩ জুলাই) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পাবলিক লাইব্রেরির মাঠে আলোচনা সভায় মিলিত হয়।

এরপর বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

মেলা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল।

তিনি বলেন, ‘নিজেদের জীবন ও জীবিকার স্বার্থে গাছ লাগানো দরকার। গাছের পরিচর্যা করতে হবে।’

কক্সবাজারের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা আনোয়ার হোসেন সরকার৷

আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন কক্সবাজার দক্ষিন বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা সরওয়ার আলম৷

কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ড. প্রাণতোষ চন্দ্র রায়ের সঞ্চালণায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার ঘোস, কক্সবাজার সদর রেঞ্জ অফিসার, কক্সবাজার শহর রেঞ্জ অফিসার সমীর রঞ্জন সাহাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন, সদরসহ বিভিন্ন উপজেলার নার্সারি মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক৷

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃক্ষমেলার স্টল পরিদর্শন করেন।

‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় ৩০টি স্টল বসানো হয়েছে। যেখানে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা পাওয়া যাচ্ছে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বৃক্ষমেলা চলবে।

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন

প্রকাশিত : ০৫:৩৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩