মাদারীপুর শহরে বাদামতলা এলাকায় সবুজ মৃধা নামে এক যুবককে ফোন কওে ডেকে নিয়ে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গবার (২৫ জুলাই) বিকেলে দিকে পৌর শহরের বাদামতলা এলাকায় ঘটনাটি ঘটে।
আহত যুবকের নাম সবুজ মৃধা (২৯)। তিনি নতুন শহর এলাকার বাদশা মৃধার ছেলে।
ভুক্তভোগীর পরিবার জানায়, বাড়িতে ছিল সবুজ। হঠাৎ তার মুঠোফোনে ফোন আসে। এরপর সবুজ দ্রুত বাড়ি থেকে রিকশা যোগে যাওয়ার পথে পৌরসভা বটতলা এলাকায় দুর্বৃত্তরা সবুজকে ধারালা অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে সবুজের হাত ও পায়ের রগ কেটে দেয়। এসময় সবুজ চিৎকার করলে স্থানীয় লোকজনরা এগিয়ে আসলে দুর্বৃতরা পালিয়ে যায়। পরে তারা সবুজকে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক সবুজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
আহত সবুজের বাবা বাদশা মৃধা বলেন,যারা আমার ছেলেকে ফোন করে ডেকে নিয়ে কোপাইছে আমি তাদের বিচার চাই। এভাবে একটা মানুষকে কেউ কোপাতে পারে না। তারা মানুষ নামের পশু।
মাদারীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার শাওলীন আফরোজ বলেন, বিকেলের দিকে সবুজ নামের এক যুবককে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, পৌরসভা বটতলা এলাকায় সবুজ নামের এক ছেলেকে দুর্বৃত্তরা কুপিয়ে জখম করেছে বলে জানতে পেরেছি। হামলার ঘটনায় বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা হতে পারে।
সাবরীন জেরীন,মাদারীপুর।
০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
ফোন করে ডেকে নিয়ে হাত-পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা
-
মাদারীপুর প্রতিনিধি: - প্রকাশিত : ০৪:৫২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- 69
ট্যাগ :
জনপ্রিয়




















