০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

টাঙ্গাইলে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সভা কক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ ও মো. আতাউর রহমান আজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আব্দুর রহিম, কার্যকরি সদস্য শামীম আল মামুন প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, দেশের মধ্যে টাঙ্গাইল জেলা মুক্তিযুদ্ধসহ বিভিন্ন বিষয়ে এগিয়ে রয়েছে। এছাড়াও মোবাইল, ইন্টারনেটসহ বেশ কিছু বিষয়ে পিছয়ে রয়েছে। এসব বিষয়ে কাজ করা হবে। এছাড়াও শহরের যানজট, সন্ত্রাস, মাদক ও বাল্য বিয়েসহ বিভিন্ন বিষয়ে কাজ করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে গুরত্ব দিয়ে কাজ করা হবে। প্রতিটি ভাল কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইলে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রকাশিত : ০৭:৩৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩