০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

কুড়িগ্রামে সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে গরু, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করে সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার ময়দান বিওপি এলাকার বাঁশজানি সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৬/১৩-এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝানি উচ্চ বিদ্যালয় মাঠে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়ন ও ভারতের ১২৯ বিএসএফ ব্যাটালিয়নের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিজিবির ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি এবং ভারতের পক্ষে ১৪ সদস্যের নেতৃত্ব দেন ১২৯ বিএসএফ ব্যাটালিয়নের কমাডেন্ট শ্রী সঞ্জয় কুমার।উক্ত পতাকা বৈঠকের সময়  উভয় দেশের স্টাফ অফিসার, কম্পানি ও বিওপি কমান্ডার উপস্থিত ছিলেন।

পতাকা বৈঠক আলোচনা পর্বে সীমান্তে বিজিবি-বিএসএফ এর নজরদারি বৃদ্ধি করা, গরু ও মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের জিরো টলারেন্স নীতির সমর্থনে মাদক পাচার বন্ধ করা এবং কোনো সমস্যা সমাধানে তথ্য আদান প্রদান বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। এছাড়া দু’দেশের সীমান্তে কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয় এবং দু’দেশের  মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকায় সৃষ্ট যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা একে অপরের সার্বিক সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুত সমাধানে একমত হয় বিজিবি-বিএসএফ।কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম জানান, এ পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্তে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখার ব্যাপারে আমরা উভয় পক্ষ সম্মত হয়েছি।

ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

কুড়িগ্রামে সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

প্রকাশিত : ০৯:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩