পটুয়াখালীতে রূপান্তরের আয়োজনে এবং ইউএসএইড এর অর্থায়নে ও আইআরআই এর সহযোগিতায় শান্তিপূর্ন পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টির লক্ষ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে টাউন হল মিটিং অনুষ্ঠিত। বৃহষ্পতিবার বেলা ১১ টায় পটুয়াখালী পৌর শহরের মল্লিকা রেস্তোরায় পটুয়াখালী ও বরগুনা জেলার নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে টাউন হল মিটিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো: হাফিজুর রহমান। টাউন হল মিটিং এর উদ্দেশ্য বর্ননা করেন প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তর-এর পিস কনসোর্টিয়াম প্রকল্পের পরিচালক শাহাদত হোসেন বাচ্চু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুন্দরবন একাডেমী খুলনার নির্বাহী পরিচালক আনোয়ারুল কাদির। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপান্তরের জেলা সমন্বয়কারী নূর ই আযম হায়দারী। টাউন হল মিটিং এ শান্তিপূর্ন রাজনৈতিক সহাবস্থান বিষয়ে নাগরিকদের প্রশ্নের উত্তর দেন উপস্থিত জনপ্রতিনিধিরা।
০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে রূপান্তরের আয়োজনে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে টাউন হল মিটিং অনুষ্ঠিত
-
ইশরাত লিটন - প্রকাশিত : ০৮:২৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- 68
ট্যাগ :
জনপ্রিয়




















