চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল ৩ দিনব্যাপি কৃষি মেলা। বৃহস্পতিবার, ২৭ জুলাই উপজেলার আনোয়ারা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
মেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইশতিয়াক ইমনের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার রমজান আলীর সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, সিনিয়র মৎস্য অফিসার মোঃ রাশিদুল ইসলাম, মেরিন ফিসারিজ অফিসার মোঃ হুজ্জাতুল ইসলাম, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি রুপনদত্তসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত কৃষকদের ২টি করে চারা বিতরণ করা হয়।
মেলায় উপজেলা উপযোগী বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয় এবং মেলায় বিভিন্ন নার্সারীতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিক্রি করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আগে অতিথিদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















