০১:৫১ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

আগামী ৮ আগস্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল খুলে দেয়া হবে-চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের জন্য নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল আগামী ৮ আগস্ট বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে খুলে দেয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.শিরিন আখতার।

রবিবার(৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৩৫ তম বার্ষিক সিনেট সভায় সভাপতির বক্তব্যে এ কথা জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ও সিনেট সদস্য ড.মোহাম্মদ ওমর ফারুকের উত্থাপিত প্রশ্নের উত্তরে এ কথা বলেন উপাচার্য অধ্যাপক ড.শিরীন আখতার।

উপাচার্য বলেন, যেভাবে পারি যেখান থেকে পারি লোকবল নিয়োগ দিয়ে আমরা বঙ্গমাতা হল খুলে দেব। আমি ডিন মহোদয় ও প্রভোস্ট মহোদয়কে বলব যে নীতিমালা অনুযায়ী বঙ্গমাতা হল করা সে অনুযায়ী যাতে সব কিছু স্থানান্তর করা হয়।

হলটিতে রয়েছে সুইমিংপুল, ইনডোর গেমস, ব্যাডমিন্টন কোর্ট, বিউটি পার্লার, ক্যান্টিন, লন্ড্রি, সৌরবিদ্যুৎসহ নানা আধুনিক সুযোগ-সুবিধা।

পরিবেশবান্ধব স্থাপত্যশৈলী ও প্রযুক্তিতে নির্মিত এই ছাত্রী হলের আয়তন ৫ হাজার ৫৮১ বর্গমিটার, নির্মাণ ব্যয় ১৬ কোটি ২৯ লাখ টাকা।

২০২১ সালের ২৮ সেপ্টেম্বর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলটি শিক্ষামন্ত্রী ডা.দীপু মণি উদ্বোধন করেন। এই হলে ৩১২ জন ছাত্রীর আবাসনের সুবিধা রয়েছে। বর্তমানে এই হলটির প্রভোস্ট হিসেবে দায়িত্বে আছেন শিক্ষা ও গবেষণা অধ্যাপক ড.উদিতি দাস।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি হাসনাতের

আগামী ৮ আগস্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল খুলে দেয়া হবে-চবি উপাচার্য

প্রকাশিত : ০৫:৫১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩