০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

কামাল হত্যা মামলার আসামী গ্রেফতারের দাবি

কুমিল্লা বুড়িচং উপজেলার ময়নামতি বাজেহোড়া গ্রামের আব্দুল মজিদ বেগের ছেলে মোঃ কামালকে উপস্থিত এলাকাবাসীর সামনে ছুরি দিয়ে হত্যা করে কিশোর গ্যাং সদস্যরা। এ হত্যায় তার স্ত্রী তাসলিমা আক্তার থানায় মামলা দায়ের করেন।হত্যা মামলায় এজাহারে উল্লেখিত হুকুমদাতা শিপন মেম্বারকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করছে পুলিশ।   এলাকাবাসীর দাবি নির্মম নৃশংসভাবে হত্যাকারী সন্ত্রাসী,চাঁদাবাজ,চোর,মাদক ব্যবসায়ী খুনী তুষার,আবির,রাহাদ,সিফাত,সাব্বির,সাজিদ,
সাহাদাত ও তাদের সহযোগীদের সর্বোচ্চ শাস্তি,গ্রেফতার ও ফাঁসি চাই।
অতিবিলম্বে এই আসামীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করার লক্ষ্যে এলাকাবাসী, কামালের মা,স্ত্রী, সন্তানসহ আত্মীয়স্বজন কুমিল্লা টু সিলেট সড়কের বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির সংলগ্ন মেইন সড়কে এক মানববন্ধনে অংশ নেয়। এই সময় কামালের মা ও স্ত্রী আহাজারি কান্নাকাটি করে প্রশাসনের নিকট আকুল আবেদন করে শীঘ্রই যেন কামাল হত্যার আসামীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ  শাস্তি প্রদান করা হয়। এ মানববন্ধনের রেলীটি বাজেহোড়া গ্রাম হতে বের হয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির প্রধান সড়ক পদক্ষিন করে এসে মধ্যবাজারে সমাপ্তি ঘটে।মানববন্ধনে বক্তারা বলেন কামাল হত্যা মামলায় জড়িত সকল আসামীদের গ্রেফতারের  মাধ্যমে এমন দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হউক এই শাস্তি শোনে যেন কোন মানুষ আর হত্যার মত এমন জঘন্য কাজ আর কেউ না করে।এছাড়াও রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কামনা করেন।
ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

কামাল হত্যা মামলার আসামী গ্রেফতারের দাবি

প্রকাশিত : ০৭:৫৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩