পটুয়াখালীর ইটবাড়ীয়া ইউনিয়নের ঘোপখালী গ্রামের ৩নং ওয়ার্ডে কৃষকদের জমিতে চাষাবাদের জন্য পানি আসা যাওয়ার জন্য বরাদ্দকৃত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় রাস্তা পাকা করণ কাজে দেড় মিটার কালভার্ট যথা স্থানে নির্মাণ না করে কুচক্রী মহলের কথায় খালে নির্মানের পায়তারা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে কৃষক ও এলাকাবাসী। রবিবার বিকেলে ঘোপখালী গ্রামের ৩নং ওয়ার্ডে রাস্তার মাঝখানে পালি পলাচলের জন্য কালভার্ট নির্মানের স্থানে এলাকার অর্ধশতাধিক মানুষ মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মোঃ হাবিবুর রহমান, মোঃ জাকির হোসেন সিকদার, মোঃ দলিল উদ্দিন সিকদার প্রমুখ। বক্তারা জানান, খাজুরা বাজার হয়ে ধানখালী বাজার ভায়া ডাকুরবুনিয়া জিপিএস হাসিব তালুকদারের বাড়ী হয়ে ঘোপখালী হোসাইনিয়া মাদ্রাসা রাস্তা উন্নয়ন কাজে ২টি বক্স কালভার্ট রয়েছে। যার আইডি নং-৫৭৮৯৫৪০৯৬। একটি বক্স কালভার্ট ৩মিটার সেটা খালে সংযোগ স্থাপনের জন্য নির্মাণ করা হবে এবং অন্য বক্স কালভার্টটি দেড় মিটার সেটা রাস্তার মাঝে কৃসকদের জমিতে পানি আসা যাওয়ার জন্য নির্মাণ করার কথা। খালে যে সংযোগ কালভার্টটি স্থানপ করার কথা সেটি ৩ মিটারের স্থলে দুই মিটার করে নির্মাণ করা হয়েছে এবং রাস্তার মাঝে যে কৃষকদের জমিতে পানি চলাচলের জন্য রাস্তার মাঝে খানে যে দেড় মিটার বক্স কালভার্টটি নির্মাণ করার কথা সেটা যথা স্থানে নির্মান না করে একটি কুচক্রী মহল সোহাবান হাওলাদার এবং হাবিব সিকদারের নতুন বাড়ীর সাথে সংযোগস্থলের পরিবর্তে গফুর তালুকদারের বাড়ির উত্তর সাইট দিয়ে খালের ভিতর স্থাপনের পায়তারা করছে। খালের ভিতর কাছাকাছি দুইটি কালভার্ট স্থানের কোন যৌক্তিকতা নেই। কারণ ইতিমধ্যে রাস্তার আইডি ও ম্যাপ অনুযায়ী যে কালভাটি খালে স্থাপন করার কথা ছিল সেটা নির্মান করা হয়েছে। তাহলে কেন রাস্তার মাঝখানে কৃষকদের জমিতে পানি চলাচলের জন্য বরাদ্দকৃত কালভার্টি খালে স্থাপন করা হবে। তাই রাস্তার আইডি ও ম্যাপ অনুযায়ী কালভার্ট যে স্থানে করার কথা সে স্থানে করার জন্য জেলা প্রশাসক ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে আকুল আবেদন জানান।
০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
ইটবাড়ীয়া ইউনিয়নে কৃষি জমিতে পানি যাওয়া আসার বরাদ্দকৃত কালভার্ট অন্যত্র স্থান্তরের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
-
পটুয়াখালী প্রতিনিধি - প্রকাশিত : ১১:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- 78
ট্যাগ :
জনপ্রিয়




















