কুমিল্লার বুড়িচংয়ে দেশ ব্যাপী বিএনপি, জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পালন করেন বুড়িচং উপজেলা আওয়ামীলীগ।বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বুড়িচং বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মিছিলে নেতৃত্ব দেন কুমিল্লা -৫ আসনের এমপি ও কুমিল্লা দ: জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম খান।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, অধ্যক্ষ আবু সালেক সেলিম রেজা সৌরভ,কুমিল্লা দঃজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুস সালাম বেগ,উপজেলা আ.লীগের সহ সভাপতি আব্দুর রব চেয়ারম্যান, আবু তাহের চেয়ারম্যান, জিএমএন জাকারিয়া, সহ সভাপতি ডা. মুছা, যুগ্ম সম্পাদক এবং উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য মশিউর খান,ময়নামতি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ওয়ালী উল্লাহ। শুরুতে বিএনপি, জামাতের অগ্নী সন্ত্রাসের প্রতিবাদে শ্লোগান ধরেন বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইন্জি: মো: বাছির খাঁন ও ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন, বিক্ষোভ মিছিলে আরো অংশ গ্রহণ করেন যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক শামীমূল ইসলাম, উপজেলা যুবলীগের নেতা সাবেক ছাত্রনেতা হিরো মিজান, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফারুক খানঁ মেম্বার, আ: কুদ্দুস, বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি নেওয়াজ আলী সর্দার,সাধারণ সম্পাদক মাজেদ মেম্বার,শামিমুল ইসলাম হাবুল, ষোলনল ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন মানিক, পীরযাত্রাপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন ঠিকাদার, বাকশীমূল ইউনিয়ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন(সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক), সাংগঠনিক সম্পাদক হিমেল খান, রাজাপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক পারভেজ, ভারেল্লা দঃ সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, আলিফ আহমেদ আ: হামিদ, এড জামাল হোসেন, রিপন মেম্বার, যুবলীগ নেতা হাজী সেলিম এবং সেলিম এম এ, শ্রমিক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক তারু মিয়া,ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আহমদ সুমন, মোরসালিন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে দেশ ব্যাপী বিএনপি, জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
-
মোঃ শামীম হোসেন , বুড়িচং - প্রকাশিত : ১১:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- 130
ট্যাগ :
জনপ্রিয়




















