বিএনপির অগ্নিসন্ত্রাস,নৈরাজ্য, অরাজকতা ও সহিংস ঘটনার প্রতিবাদে নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা ছাত্রলীগের কার্যালয় থেকে উপজেলা ছাত্রলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীর অংশ গ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর সদরের লোটাস চত্বরে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগের সভাপতি সভাপতি সাইফুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন শিমুল, ছাত্রলীগ নেতা সাহাব উদ্দিন, এবায়দুল হক ইভু, আজিম উদ্দিন রাজু, আক্তার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনি মজুমদার,বক্সগঞ্জ ইউনিয়নের আহবায়ক জুয়েল পন্ডিত, যুগ্ম আহবায়ক পলাশ,জোড্ডা পূর্ব ইউনিয়ন এর আহবায়ক জোবায়ের হোসেন পাপ্পু,ঢালুয়া ইউনিয়ন ইউনিয়ন এর যুগ্ন আহবায়ক মহসিন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন এর, সভাপতি তুষার সাধারণ সম্পাদক সাফায়েত, হেসাখাল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি – কামরুল ইসলাম খন্দকার, মক্রবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল ভূঁইয়া, সাধারণ সম্পাদক আফসার, ঢালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি – জনি, বক্সগন্জ- সভাপতি – জুয়েল, পেরিয়া ইউনিয়নের সভাপতি শাহপরান আদ্রা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আকিল মাহমুদ প্রমুখ সহ উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ। এই সময় ছাত্রলীগের নেতৃবৃন্দরা বিএনপি জামাতের অপশক্তি এবং নৈরাজ্য কে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।




















