০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু গোল্ড কাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।বালক বালিকাদের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায়  প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার,স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা ফৌজিয়া আক্তার,বিশেষ অতিথি বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখলাক হায়দার ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসারগন, উপজেলা রিসোর্স কর্মকর্তা, সদর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলহাজ্ব জয়নাল আবেদীন, সকল স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকা, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী আবু মোছা, রেফারী ইকবাল হোসেন মাষ্টার, রনি, ইসমাইলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বালিকাদের মধ্যে ময়নামতি সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলায় ০-২ গোলে পূর্ণমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করেন। বালকদের মধ্যে চাঁনসার সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পীরযাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলাটি ট্রাইবেকারে  ৪-২ গোলে চানসার সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় লাভ করেন। বিজয়ী এবং রানার্সআপদের মধ্যে পুরস্কার বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার এবং উপস্থিত অতিথিবৃন্দ। খেলার উদ্বোধন ও সমাপনী ঘোষনা করেন উক্ত অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার।
ট্যাগ :
জনপ্রিয়

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করেন : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৮:৪৯:২৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩