০৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ত্রিশালে উপজেলা পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনের নতুন ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ত্রিশাল থেকে নির্বাচিত সাংসদ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।

ত্রিশাল উপজেলা নির্বাহি কর্মকর্তা জুয়েল আহামেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সাংসদ আব্দুল মতিন সরকার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, ভাইস চেয়ারম্যান হুশায়ূন কবীর আকন্দ, মাহমুদা খানম রুমা, ত্রিশাল উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসান শহীদ সোহেল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মো. মনিরুজ্জামান।

স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলা সম্প্রসারণ প্রশাসনিক ভবনটি ৭ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণ করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ভবনটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজ করবেন মেসার্স এম আই ট্রেডিং অ্যান্ড কোং।
ট্যাগ :
জনপ্রিয়

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেলো ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী

ত্রিশালে উপজেলা পরিষদ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন

প্রকাশিত : ০৯:৫৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩