১২:১০ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরু, যান চলাচল বন্ধ থাকবে আগামী ৩ মাস

জরাজীর্ণ শতবর্ষী কালুরঘাট সেতু সংস্কার কাজ পুরোদমে শুরু হচ্ছে আজ থেকে। ফলে আগামী তিন মাস বন্ধ থাকবে সেতুর ওপর দিয়ে ট্রেন ও যানবাহন চলাচল। তবে সেতুর নিচ দিয়ে ফেরি সার্ভিসের মাধ্যমে যানবাহন চলাচল করবে।
সংস্কার কাজের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সেতু বন্ধ থাকার বিজ্ঞপ্তি দিয়েছে রেলওয়ের প্রকৌশল বিভাগ।

আগামী সেপ্টেম্বরে কক্সবাজার রুটে ট্রেন চলাচলের উদ্বোধনের জন্য জরুরি ভিত্তিতে সেতুর ট্রেন লাইনসহ সেতুর ডেকিং, পাটাতন মেরামতের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। মেরামতের পর এই সেতুর ওপর দিয়ে প্রথমবারের মতো ছুটবে পর্যটন নগরী কক্সবাজার রুটের আধুনিক যাত্রীবাহী ট্রেন।

মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকে এ সেতুতে সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। তবে সেতুর নিচ দিয়ে ফেরি সার্ভিসের মাধ্যমে যানবাহন চলাচল করবে।

আগামী সেপ্টেম্বরে কক্সবাজার রুটে ট্রেন চলাচলের উদ্বোধনের জন্য জরুরি ভিত্তিতে সেতুর ট্রেন লাইনসহ সেতুর ডেকিং, পাটাতন মেরামতের উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।
এ সংস্কার কাজের জন্য ৩১ অক্টোবর পর্যন্ত সেতু বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলওয়ের প্রকৌশল বিভাগ।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আবু জাফর মিঞা বিজনেস বাংলাদেশকে বলেন, কালুরঘাট সেতু সংস্কার কাজে মঙ্গলবার (১ আগস্ট) আজ থেকে সেতুটির ডেকিং ডিসমেন্টলিং (খোলা) কাজ শুরু করবে। ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান সাইটে নির্মাণ সামগ্রী ও ইক্যুইপমেন্ট মোবিলাইজেশন শুরু করেছে। সেতু সংস্কার ও নবায়নের পাশাপাশি পথচারীদের পারাপারের জন্য নতুন ভাবে পৃথক একটি ওয়াকওয়ে নির্মাণ করা হবে। মেরামত চলাকালীন সময়ে সেতু দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। যানবাহন বিকল্প পথে চলাচলের জন্য আমরা বিজ্ঞপ্তি দিয়েছি। সড়ক ও জনপথ বিভাগ ফেরি সার্ভিস চালু করেছে। ফেরি দিয়েও যানবাহন চলাচল করতে পারবে। ভারী যানবাহন গুলো শাহ আমানত সেতু দিয়েও যাতায়াত করতে পারবে।

রেলওয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, বুয়েটের পরামর্শ অনুযায়ী সেতুটি মেরামতের জন্য গত ১৮ জুন রেলওয়ের সাথে ম্যাঙ ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের চুক্তি স্বাক্ষর হয়। সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান ৫৫ কোটি টাকায় জরাজীর্ণ এই সেতু সংস্কার করে কঙবাজার রুটের যাত্রীবাহী ট্রেন চলাচলের উপযোগী করে তুলবে।

পুরোদমে সংস্কারের পর সেতু দিয়ে দক্ষিণ কোরিয়া থেকে আমদানিকৃত আধুনিক উচ্চগতির কোচসহ ১৫ এঙেল লোডের ইঞ্জিন পর্যটন নগরী কক্সবাজারে ছুটবে।

সড়ক ও জনপথ বিভাগ সেতুর নিচ দিয়ে ফেরি সার্ভিস চালু করেছে। মোট তিনটি ফেরির ব্যবস্থা রয়েছে। ২টি ফেরি চলাচল করবে। আর ১টি ফেরি স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনি প্রচারণা

কালুরঘাট সেতুর সংস্কার কাজ শুরু, যান চলাচল বন্ধ থাকবে আগামী ৩ মাস

প্রকাশিত : ০৩:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩