০৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬

গণমাধ্যমকে তথ্য দেওয়ায় বিপাকে বিভাগীয় সভাপতি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পালি বিভাগে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নির্বাচনী বোর্ডের তথ্য গণমাধ্যমকে দেওয়ার অভিযোগে বিভাগটির সভাপতি শাসনানন্দ বড়ুয়া রুপনের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৫৪৪তম সিন্ডিকেট সভায় এ সিন্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (১ আগস্ট) ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত (রেজিস্ট্রার) কে এম নূর আহমদ।
কে এম নূর আহমদ বলেন, তদন্ত কমিটি গঠন করার জন্য সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছিল। সে সিদ্ধান্তের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক। এছাড়া, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিনকে সদস্য ও সহকারী প্রক্টর হাসান মুহাম্মদ রুমান সদস্য সচিব হিসেবে আছেন। কমিটিকে অতি দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কিছু দিন আগে সহকারী প্রক্টর অরূপ বড়ুয়ার স্ত্রী অভি বড়ুয়াকে যোগ্যতা না থাকা সত্বেও পালি বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগে সুপারিশ করে নিয়োগ বোর্ড। এ সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে নিকট পোঁছে যায়। সংবাদ প্রকাশের পর এ নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা শুরু হয়। পরবর্তীতে গত ১৪ জুলাই অনুষ্ঠিত ৫৪৪তম সিন্ডিকেট সভায় এ নিয়োগ বাতিল করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

গণমাধ্যমকে তথ্য দেওয়ায় বিপাকে বিভাগীয় সভাপতি

প্রকাশিত : ০৫:১৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩