০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালী শহরের বেশিরভাগ এলাকা

  • ইশরাত লিটন
  • প্রকাশিত : ০৪:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • 98
অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালী শহরের বেশিরভাগ এলাকা। বুধবার বেলা সাড়ে ১২টায় জোয়ার শুরুর পর থেকেই শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হতে থাকে। সরেজমিনে দেখা যায়, শহরের মহিলা কলেজ রোড, পোস্ট অফিস সড়ক, নবাব পাড়া, নিউ মার্কেট, এসডিও সড়কসহ অনেক স্থান জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পটুয়াখালী মহিলা কলেজ সড়কের ব্যবসায়ী এনভিসিও রিয়াল এস্টেট এর চেয়ারম্যান কেএম সুমন জানান, আমাবস্যা ও পূর্ণিমার জোয়ারের পানিতে প্রতিদিন আড়াই থেকে তিন ঘণ্টা পানি জমে থাকে। এ সময়ে ব্যবসা বাণিজ্য করতে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়। জোয়ার শুরুর সময় ১০-১২ ইঞ্চি পানি উঠে যায়। নিউমার্কেট এলাকার পান ব্যবসায়ী প্রসান্ত জানান, আশপাশের সড়কগুলো উঁচু হলেও মার্কেটটি এখনও নিচু স্থানে রয়েছে। ফলে জোয়ারের পানিতে মার্কেটের মধ্যে ড্রেন দিয়ে পানি ঢুকে পড়ে। ফলে বেশ ভোগান্তি পোহাতে হয়। পটুয়াখালী পৌর মেয়র মো. মহিউদ্দিন আহমেদ জানান, পটুয়াখালী শহর রক্ষা বাঁধ নির্মাণ হলেও জোয়ারের পানিতে শহর প্লাবিত হয়। সমস্যা সমাধানের পানি উন্নয়ন বোর্ড এবং পটুয়াখালী পৌরসভা সমন্বিতভাবে কাজ করছে। এছাড়া শহরে নদীর পাড় দিয়ে একটি মেরিন ড্রাইভ নির্মাণ প্রকল্প প্রস্তুত করা হচ্ছে। এগুলো বাস্তবায়ন হলে এ সমস্যা থাকবে না।
অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালী শহরের গুরুত্বপূর্ণ এলাকা।
ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির নির্বাচনে মনা সভাপতি, রিপন সাধারণ সম্পাদক

অতিরিক্ত জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালী শহরের বেশিরভাগ এলাকা

প্রকাশিত : ০৪:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩