কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছেন বুড়িচং উপজেলা ছাত্রলীগ। গত ২৮/০৭/২৩ ইং উপজেলা ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক হাসান আহমদ সুমন এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। এতে সভাপতি ইফতিয়ার আলম অভি – (ফরিজপুর),
সাধারণ সম্পাদক শাহিন আলম- (কাছারীতলা)। কমিটির বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ বলেন দলকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষে এবং আগামী দ্বাদশ সংসদীয় নির্বাচনে দলীয় প্রার্থীর জন্য ভূমিকা রাখবে বলে আশা ও বিশ্বাস করি। সূত্রে আরো জানা যায়, আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ প্রদান করা হয়।




















