চাঁদপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম সেবা বলেছেন,চাঁদপুরের পুলিশ এখন থেকে গরীবের জন্য কাজ করবে। জেলার মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। যেকোন ঘটনায় পুলিশ খুব কম সময়ে ওই স্থানে পৌঁছাবে এবং ব্যবস্থা গ্রহণ করবে। আগের পুলিশ সুপার মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করেছে, আমি সেগুলো অব্যাহত রাখব।
১ আগষ্ট মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপারের যোগদান উপলক্ষ্যে চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, জনগণের সেবা দেওয়ার জন্য আমার কার্যালয় সব সময় উন্মুক্ত থাকবে। সাংবাদিক ও পুলিশের কাজের উদ্দেশ্য একই। মানুষের সেবা করা। তবে কাজের ধরন আলাদা। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। মাদক প্রতিরোধে চাঁদপুরে নতুন আঙ্গিকে পুলিশ কাজ করবে। তথ্য দেয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের গোপনীয়তা রক্ষা ও নিরাপত্তার বিষয়টি আমরা অধিকতর গুরুত্ব দিব। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ সর্বোচ্চ অবস্থানে থেকে কাজ করবে। চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ক্লাবের সাংগঠনিক সম্পাদক কে এম মাসুদ, রফিকুল ইসলাম বাবু, এনায়েত মজুমদার, নির্বাহী সদস্য ইকবাল হোসেন পাটওয়ারী, সহ সভাপতি মোঃ মহিউদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী, প্রচার সম্পাদক শ্যামল সরকার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অমরেশ দত্ত জয়, মহিলা সম্পাদিকা সাবিত্রী ঘোষ, কার্যনির্বাহী সদস্য, শ্যামল দাস, আব্দুল গনি, এম এম কামাল, ইফতেখারুল আলম মাসুম, জাহাঙ্গীর হোসেন, মোঃজাবেদ হোসেন, মাই টিভি মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান রোকন, আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার মতলব প্রতিনিধি গোলাম নবী খোকন, জাহাঙ্গীর, ৭১ টিভির জেলা প্রতিনিধি আল আমিন, সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, সহকারী পুলিশ সুপার মনিস দাস, ডিআই ওয়ান মনিরুল ইসলামসহ জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




















