০৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

রূপগঞ্জে নিখোঁজের ২ দিন পর অটো চালকের মরদেহ উদ্ধার !

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দুই দিন পর নির্জনস্থানে থেকে পাওয়া গেলো অচোরিকশা চালক ফরহাদ হোসেন (২০) এর মরদেহ। বৃহস্পতিবার ( ৩ আগষ্ট)সকালে উপজেলার জাঙ্গির এলাকার আনন্দ হাউজিং এর নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ফরহাদ হোসেন দাউদপুর এলাকার মজিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, প্রতিদিনের ন‍্যায় যাত্রী পরিবহনের জন‍্য মঙ্গলবার সকালে অটোরিকশা নিয়ে বের হয় ফরহাদ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সেই থেকেই তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিলনা। দুই দিন যাবৎ স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।নিখোঁজের দুইদিন পর আজ সকালে স্থানীয়রা আনন্দ হাউজিংয়ের ভেতরে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন দেখে ফরহাদের মরদেহ সনাক্ত করে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) আতাউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন‍্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করে অটোরিক্সা নিয়ে যায়। এ ব‍্যাপারে পরবর্তি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

রূপগঞ্জে নিখোঁজের ২ দিন পর অটো চালকের মরদেহ উদ্ধার !

প্রকাশিত : ০৫:৫৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩