পটুয়াখালীতে লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী (এলএমএসপি,৯৪) সংগঠনের সকল সদস্যদের সমন্বয়ে পটুয়াখালী বড় চৌরাস্তা সংলগ্ন পায়রা রেস্টুরেন্টে সংগঠনের বার্ষিক এজিএম সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শাহজালালের সভাপতিত্বে এবং সংগঠনের ক্যাশিয়ার প্রবীর কুমার দেবনাথের সঞ্চালনায় ঘন্টাব্যাপী সভাটি পরিচালিত হয়। সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কিশোর কুমার বিশ্বাস,সহ-সভাপতি অলোকদাস,সহ-সাধারণ সম্পাদক ইশরাত লিটন সহ আরো অনেকে। কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতি তার শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং সাধারণ সম্পাদক কিশোর কুমার বিশ্বাস সকলের উদ্দেশ্য সংগঠনের পূর্ণ পাঁচ বছর মেয়াদি ডিপিএস, সদস্যদর জমাকৃত সঞ্চিত অর্থ লভ্যাংশ সহ বন্টন এবং পরবর্তী ধাপে পুনরায় সঞ্চয় ও ডিপিএস কার্যক্রম চলমান রাখার সিদ্ধান্ত গ্রহন করা সহ সংগঠনের ৭ সদস্য কমিটির পরিবর্তে ১১ সদস্য কমিটি র পুনর্গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরিশেষে নৈশ ভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
০৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
পটুয়াখালীতে “এলএলএসপি-৯৪” সংগঠনের সাধারণ সদস্যদের নিয়ে বার্ষিক এজিএম
-
ইশরাত লিটন - প্রকাশিত : ১১:৫০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- 66
ট্যাগ :
জনপ্রিয়




















