০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

দুদক এনফোর্সমেন্ট ইউনিট ৫ অভিযোগের বিষয়ে ২ টি অভিযান পরিচালিত

  • মাসুদ রানা
  • প্রকাশিত : ১১:৫৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
  • 122

দুর্নীতি দমন কমিশন (দুদক) ১ নং অভিযান পরিচালনা করে মেঘনা ওয়েল কোম্পানী, চট্টগ্রাম কর্তৃক উচ্চ দামে নিম্নমানের মিটার ক্রয়ের অভিযোগে প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয় ও অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণের বক্তব্য গ্রহণ করা হয়। অভিযানকালে নিজেদের পছন্দমত এনলিস্টের কোম্পানী দ্বারা মিটার ক্রয়, বাজারদর যাচাইসহ টেন্ডার প্রক্রিয়ায় বেশ অনিয়মের তথ্য পাওয়া যায়। ক্রয়কৃত মিটারের মান যাচাই ও রেকর্ডপত্র বিশ্লেষণপূর্বক পূর্ণাঙ্গ রিপোর্ট কমিশন বরাবর শীঘ্রই দাখিল করা হবে। দুদকের ২ নং অভিযানে পরিচালনা করা হয় গাজীপুর সিটি কর্পোরেশন এর নির্বাহী প্রকৌশলী ( বিদ্যুৎ) এর বিরুদ্ধে সিটি কর্পোরেশন ভবনে লিফট ও এসি স্থাপনে ঠিকাদারের সাথে যোগসাজশে ভূয়া ভাউচার তৈরি করে অর্থ আত্মসাত করার অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গাজীপুর থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম গাজীপুর সিটি কর্পোরেশন গিয়ে দরপত্র মোতাবেক ক্রয়কৃত কোনো লিফট ও আন্ডারগ্রউন্ড ক্যাবল পায়নি । অভিযানকালে সিটি কর্পোরেশন থেকে অভিযোগ সংশ্লিষ্ট কিছু রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। প্রাথমিকভাবে সংগৃহীত রেকর্ডপত্র অনুযায়ী অভিযোগটির প্রাথমিক সত্যতা রয়েছে মর্মে প্রতীয়মান হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টীম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

ট্যাগ :
জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া আয়কর আইনজীবী সমিতির নির্বাচনে মনা সভাপতি, রিপন সাধারণ সম্পাদক

দুদক এনফোর্সমেন্ট ইউনিট ৫ অভিযোগের বিষয়ে ২ টি অভিযান পরিচালিত

প্রকাশিত : ১১:৫৪:১৯ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩