জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ট্য পুত্র চিরঞ্জীব চিরভাস্বর বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামাল এর ৭৪ তম জন্মদিন উপলক্ষে ডাসার উপজেলা প্রশাসনে আয়োজনে ৫ আগষ্ট শনিবার সকালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৯.৩০ মিনিটে বীরমুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন,বৃক্ষরোপন কর্মসূচি,১০.৩০ মিনিটে দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ এর সভাপতিত্বে,সহকারী শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায়
এতে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন সরকারী শেখ হাসিনা একাডেমি এন্ড উইমেন্স কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা,ডাসার থানা অফিসার ইনচার্জ হাসানুজ্জামান,ডি.কে আইডিয়াল আতাহার আলী স্কুল এন্ড কলেজের রসায়ন বিভাগের প্রভাষক সুমন্ত কুমার হালদার,শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দূর্লভ আনন্দ বাড়ৈ, বীরমুক্তিযোদ্ধা আঃ হাকিম তালুকদার, আবুল কাশেম হাওলাদার,কালাচান সরদার, নূর মোহাম্মদ সরিফ, শামসুল হক হাওলাদার, আঃ জলিল তালুকদার, এছাড়াও উপজেলা আওয়ামী লীগের পক্ষে থেকে বক্তব্য রাখেন,ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান হাওলাদার, এসময় আরো উপস্থিত ছিলেন,ডাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাষাই সিকদার, বালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান খান,সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক নেতৃবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ আফরোজ বক্তব্যে বলেন,মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর সাথে এডিসি হিসাবে দেশকে শক্রমুক্ত করতে কাজ করেছেন। তাই তাঁর অবদান ইতিহাস থেকে মুছে দেওয়া যাবে না।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




















