কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নে আওয়ামী মৎস্যজীবী লীগ কর্তৃক ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বাকশীমূল ইউনিয়ন পরিষদের হলরুমে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম আ: হক চেয়ারম্যান। উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ আইয়ুব নবী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল হোসেন শামীম,উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মফিজুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম।আরও বক্তব্য রাখেন যথাক্রমে ইউনিয়ন আ.লীগ নেতা মোঃ জামাল হোসেন মেম্বার,৬ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক লিটন রেজা মেম্বার,রকিবুল ইসলাম মেম্বার,৩নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান,যুবলীগ নেতা সালাউদ্দিন টিপু,বাকশীমূল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আল হেলাল,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক কামরুজ্জামান মিঠু ,মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন,প্রচার সম্পাদক আব্দুস সালাম,অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম,যুবলীগ নেতা কিবরিয়া,ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার সোহেল আহম্মেদ,হাবিবুর রহমান হাসান, আসিফ হোসেন,শরীফ,তোফায়েল,রাজাপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহবায়ক রাজা মিয়া সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















