০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

সাতকানিয়ায় উপজেলা পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চলমান ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের এর প্রভাবে বিভিন্ন ইউনিয়নে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশনা মোতাবেক সাতকানিয়া উপজেলায় যে সকল ইউনিয়নের নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়েছে সে সকল এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে লোকজনদের নিরাপদ স্থানে সরে আসতে মাইকিং করে সতর্ক করা হয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা পরিবারকে সরে যেতে মাইকিং করা হয়েছে। উপজেলা বিদ্যমান আশ্রয়কেন্দ্র ও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার উপযোগী শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা প্রশাসনের কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু রয়েছে। উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবক টিম, উপজেলা রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক টিম, উপজেলা মেডিকেল টিম সহ প্রাণীসম্পদ মেডিকেল টিমকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় প্রস্তুত রয়েছে। (০৭ আগস্ট সোমবার) সকাল ১১.০০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় এসিল্যান্ড, ভাইস চেয়ারম্যান, ওসি,পিআইও, ইউনিয়ন চেয়ারম্যানগণ, উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপজেলা পরিষদ এর বিভিন্ন দফতরের কর্মকর্তা, এনজিও, ফায়ার সার্ভিস এবং পানি উন্নয়ন বোর্ড এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ইতোমধ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সভায় দুর্যোগ মোকাবিলায় ইউনিয়ন চেয়ারম্যানসহ সংশিষ্ট সকলকে সমন্বিতভাবে দুর্যোগ মোকাবিলার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। চলমান দুর্যোগ সতর্কতার জন্য মাইকিং করা হয়েছে, পাহাড়ের পাদদেশে ঝুকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরানোর কাজ চলমান রয়েছে। প্রতিটি ইউনিয়নে প্রয়োজনীয় সংখ্যক আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। উপজেলা প্রশাসন এর সমন্বয়ে ইউনিয়ন চেয়ারম্যানগন পানিবন্দী এলাকা পরিদর্শন করে তাদের জন্য শুকনা খাবার ও ত্রাণ বিতরণ করছেন। উপজেলা প্রশাসন হতে ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে ইউনিয়ন চেয়ারম্যানগনের অনুকূলে ত্রান বরাদ্দ প্রদান করা হয়েছে। রাস্তা বা নদী ভাঙন যেখানে হয়েছে তাৎক্ষণিকভাবে উপজেলা প্রকৌশলী এবং পানি উন্নয়ন বোর্ডকে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ত্রান বিতরণ এর কাজ চলমান রয়েছে যেকোন পরিস্থিতিতি কন্ট্রোল রুমে ফোন দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন।

ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

সাতকানিয়ায় উপজেলা পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত

প্রকাশিত : ০৭:৫৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩