০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬

টেকসই উপকূল গড়ার লক্ষ্যে শ্যামনগরে তাল বীজ বপন

দুর্যোগ ঝুঁকি হ্রাসের মাধ্যমে টেকসই উপকূল গড়ার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তার দুইপাশে তালবীজ বপন কার্যক্রম শুরু করেছে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম।
সিডিও ইয়ুথ টিমের প্রতিষ্ঠাতা গাজী ইমরান এর সভাপতিত্বে সোমবার ০৭ আগষ্ট সোয়ালিয়া-কল্যাণপুর ১ কিলোমিটার রাস্তার পাশে নিজ হাতে তালবীজ বপন করে তালবীজ বপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন।
শ্যামনগর উপজেলা প্রশাসন ও সিডিও ইয়ুথ টিমের  উদ্যোগ ও বাস্তবায়নে তাল বীজ বপন কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, বারসিক কর্মকর্তা রামকৃষ্ণ জোয়ারদার, সিডিও ইয়ুথ টিম আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন, সদর ইউনিটের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জামাল বাদশা, কাশিমাড়ির ইউনিটের প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান দোলন,নূর হোসেন সহ অনেকে।
এসময় সিডিওর প্রতিষ্ঠাতা বলেন, জলবায়ু ঝুঁকি হ্রাসে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ করে যাচ্ছে।সম্প্রতি শ্যামনগর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন ১কিলোমিটার রাস্তায় রোপনের জন্য তালবীজ দিয়েছেন। যে বীজ আজ সোয়ালিয়া-কল্যাণপুর রাস্তার পাশে বপনের মাধ্যমে উদ্বোধন করা হলো। এবং এই কার্যক্রম চলমান থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন বলেন, টেকসই উপকূল গড়তে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসে বৃক্ষ রোপণের বিকল্প নেই। স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও’র সদস্যবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে বৃক্ষ রোপণ করে যাচ্ছে, আজকের তালবীজ বপনে সহযোগিতা করেছি, আগামীতেও তাদের পাশে থাকব। এসময় তিনি সবাইকে বৃক্ষ রোপণ করার আহবান জানান।
ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

টেকসই উপকূল গড়ার লক্ষ্যে শ্যামনগরে তাল বীজ বপন

প্রকাশিত : ০৯:৪৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩