০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

শেরপুরের শ্রীবরদীতে এক নববধূর লাশ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে মর্জিনা বেগম (১৮) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।  মঙ্গলবার (৮ আগষ্ট) বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের ছোট গারামারা এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
রহস্যজনক কারণে সে নিজ কক্ষের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।  নিহত মর্জিনা ওই গ্রামের কৃষক আলতাফ হোসেনের মেয়ে। এ ব্যাপারে শ্রীবরদী থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে।
নিহতের স্বজনরা জানান,  প্রায় তিন মাস আগে মর্জিনার বিয়ে হয় পার্শ্ববর্তী উপজেলা বকশীগঞ্জের নিলক্ষিয়ার জানকীপুর গ্রামের আজিজুল হকের ছেলে আসাদুজ্জামান টিটুর সাথে। বিয়ের পর থেকে তাদের স্বামী স্ত্রীর মধ্যে অন্ত; দ্বন্দ্ব চলছিল। আজ দুপুরে রহস্যজনক কারণে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করে মর্জিনা। পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে তার লাশ উদ্ধার করেন।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করা হয়েছে।
এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলার প্রক্রিয়া চলছে। তবে তদন্ত অব্যাহত। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ট্যাগ :
জনপ্রিয়

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

শেরপুরের শ্রীবরদীতে এক নববধূর লাশ উদ্ধার

প্রকাশিত : ০৮:৩৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩